সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৫৪ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

জরুরি চাহিদায় ৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমিরর খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা […]

জরুরি চাহিদায় ৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমিরর খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

সভায় মোট ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল আমদানির তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়।

এর মধ্যে কাজাখস্তানের কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল (এইচএসডি) বা অটোমোটিভ গ্যাস অয়েল আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিও থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল আমদানির একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পেলেও পরে জ্বালানি বিভাগ সেটি ক্রয় কমিটি থেকে প্রত্যাহার করে নেয়।

একইভাবে ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির আরেকটি প্রস্তাবও অর্থনৈতিক কমিটিতে অনুমোদিত হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি বাড়িয়ে দেশে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ