সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:২৯ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

একই দিনে বিসিবি পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক

একদিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক। বোর্ডসভার পর শৃঙ্খলাবিষয়ক কমিটির প্রধান ফায়াজুর রহমান বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন। পরে রাতে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলমও পদত্যাগ করেন। নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে মন্তব্য করতে চাননি তানিম ও মনজুর। গত বছরের অক্টোবরে ক্লাব […]

একই দিনে বিসিবি পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

একদিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক। বোর্ডসভার পর শৃঙ্খলাবিষয়ক কমিটির প্রধান ফায়াজুর রহমান বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন।

পরে রাতে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলমও পদত্যাগ করেন। নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে মন্তব্য করতে চাননি তানিম ও মনজুর।

গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন এই চারজন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। সব মিলিয়ে বিসিবির ২৫ পরিচালকের মধ্যে এখন পর্যন্ত ৭ জন পদ ছাড়লেন। তবে তাঁদের কারও পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে বিসিবি কিছু জানায়নি।

গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ ওঠার পর গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়ও খুব কাছাকাছি। এর মধ্যেই একের পর এক পরিচালক পদত্যাগ করায় বোর্ডে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ