সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৮ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না: ফুয়াদ

রাজনৈতিক প্রশ্নে সংবিধানকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, সংবিধানের ব্যাখ্যা দিয়ে বাস্তব রাজনৈতিক সংকট এড়িয়ে যাওয়ার চেষ্টা শেষ পর্যন্ত কারও জন্যই শুভ ফল বয়ে আনে না। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি—সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে […]

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না: ফুয়াদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজনৈতিক প্রশ্নে সংবিধানকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, সংবিধানের ব্যাখ্যা দিয়ে বাস্তব রাজনৈতিক সংকট এড়িয়ে যাওয়ার চেষ্টা শেষ পর্যন্ত কারও জন্যই শুভ ফল বয়ে আনে না।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি—সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ফুয়াদ বলেন, অতীতের রাজনৈতিক ভুল থেকে শিক্ষা না নিলে বর্তমানের বড় দলগুলোকেও একসময় ইতিহাসের কঠোর বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বিশেষভাবে বিএনপির উদ্দেশে বলেন, দীর্ঘ দমন-পীড়নের অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার ভাষায়, জনগণ এমন বিএনপিকে দেখতে চায় যারা বাংলাদেশপন্থী রাজনীতি, গণতন্ত্র এবং আধিপত্যবিরোধী অবস্থানের ধারক।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান-এর আদর্শের সঙ্গে বর্তমান কিছু রাজনৈতিক অবস্থানের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। অতীতে যেসব শক্তি গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে সংগ্রাম করেছে, জনগণ আবারও সেই ধারার রাজনীতিকেই প্রত্যাশা করছে।

জুলাই সনদ প্রসঙ্গে এবি পার্টির এই নেতা বলেন, যারা এটিকে গুরুত্বহীন মনে করছেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফসল। তিনি দাবি করেন, গণতন্ত্রপন্থী শক্তির গত দুই দশকের লড়াই এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা থেকেই এই সনদের ভিত্তি তৈরি হয়েছে।

ফুয়াদ বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এখন বাংলাদেশের জাতীয় স্বার্থ, ন্যায়বিচার ও স্বাধীন রাজনৈতিক অবস্থানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

তিনি আরও মন্তব্য করেন, গত কয়েক বছরে যেসব প্রতীক বা দল মানুষের কাছে জনপ্রিয় ছিল, সেগুলোর অনেকগুলো থেকেই এখন ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিহাসের শিক্ষা উপেক্ষা করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিপক্ষে দাঁড়ালে ভবিষ্যতে তার মূল্য দিতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

রাকসুর বিতর্ক সম্পাদক ইমরান লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মনির, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার এবং কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদসহ আমন্ত্রিত অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ