সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩০ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

সংস্কার থেকে সরে এলে আবারও অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

চব্বিশের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য হয়নি; বরং লক্ষ্য ছিল রাষ্ট্রকাঠামোর মৌলিক রূপান্তর—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার শক্তি দেখিয়ে প্রয়োজনীয় সংস্কার থেকে পিছিয়ে যায়, তাহলে জুলাইয়ের মতো আরেকটি গণ-অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে […]

সংস্কার থেকে সরে এলে আবারও অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চব্বিশের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য হয়নি; বরং লক্ষ্য ছিল রাষ্ট্রকাঠামোর মৌলিক রূপান্তর—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি সতর্ক করে বলেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার শক্তি দেখিয়ে প্রয়োজনীয় সংস্কার থেকে পিছিয়ে যায়, তাহলে জুলাইয়ের মতো আরেকটি গণ-অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিডিএল ভবনে ‘ভয়েস অব রিফর্ম’ আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। ‘বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ-প্রতিকার অধ্যাদেশ স্থগিত: সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি’ শীর্ষক এ আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে মতবিনিময় হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনা কেবল একজন ব্যক্তি নন, বরং বহু ফ্যাসিবাদী ধারণার সমষ্টি। তার ভাষায়, বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত থাকলে ভবিষ্যতে যেকোনো ব্যক্তিই আবারও ‘হাসিনা’ হয়ে উঠতে পারে। তাই রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি।

মানবাধিকার কমিশনের অধ্যাদেশ কার্যকর না হওয়ার ঝুঁকির কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এটি বাস্তবায়ন না হলে তদন্তের ক্ষমতা আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ফিরে যাবে। এতে জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে তদন্তও একই কাঠামোর মধ্যে আটকে পড়তে পারে, যা ন্যায়বিচারের পরিপন্থি।

গুম হওয়া পরিবারগুলোর কষ্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ এমন একটি রাষ্ট্র চেয়েছিল, যেখানে কাউকে তুলে নিয়ে আর কখনো নিখোঁজ করে দেওয়া হবে না।

সংলাপের সঞ্চালনা করেন ভয়েস অব রিফর্মের উদ্যোক্তা ফাহিম মাশরুর। সেখানে মানবাধিকারকর্মী ও আইনজীবী মানজুর-আল-মতিন বলেন, নির্বাচিত প্রতিনিধিদের অপসারণসংক্রান্ত অধ্যাদেশ দ্রুত এগোলেও বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত আইনটি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। তিনি সরকারকে দেরি না করে বিচার বিভাগকে দ্রুত স্বাধীন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিশিষ্ট ব্যক্তিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ