সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:০৪ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

একটি শর্তেই বিশ্বকাপে খেলবে ইরান

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও ইরানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নিজেদের ম্যাচ যদি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় স্থানান্তর করা হয়, তবেই আসরে খেলতে রাজি থাকবে ইরান। অন্যথায় বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়েও সংশয় রয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি। রোববার তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুকে […]

একটি শর্তেই বিশ্বকাপে খেলবে ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও ইরানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নিজেদের ম্যাচ যদি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় স্থানান্তর করা হয়, তবেই আসরে খেলতে রাজি থাকবে ইরান। অন্যথায় বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়েও সংশয় রয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি।

রোববার তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ম্যাচ স্থানান্তরের অনুরোধ এখনো বহাল আছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ভাষায়, অনুরোধটি গৃহীত হলে তবেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে; নইলে পরিস্থিতি জটিলই থেকে যাবে।

দানিয়ামালি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলোতে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। নিরাপত্তা নিশ্চিতে নিশ্চিত সমাধান না এলে দল পাঠানোর বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বলেও তিনি ইঙ্গিত দেন।

সূচি অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হওয়ার কথা। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা ইরানের। যদিও ৪৮ দলের এই টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকো ও কানাডা, তবু সবচেয়ে বেশি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রেই।

ক্রীড়ামন্ত্রীর দাবি, বিশ্বকাপ সামনে রেখে ইরানি খেলোয়াড়রা নিয়মিত প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। তবে নিরাপত্তা নিশ্চিত না হলে দল পাঠানো নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে স্বাগত জানানোর কথা বললেও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও উল্লেখ করেন। তার মতে, নিজেদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিলে যুক্তরাষ্ট্রে ইরানের থাকা উপযুক্ত নাও হতে পারে।

ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ স্পষ্ট জানিয়ে দেন, নিরাপত্তা নিশ্চয়তা না পেলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না। একই সঙ্গে মেক্সিকোয় ম্যাচ আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ