সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:০৭ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট না দেওয়ার অভিযোগ

আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন) ফাইনাল নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই সেনেগালের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। এবার অভিযোগ, ফাইনাল শেষে দলটির খেলোয়াড়রা বাধ্যতামূলক ডোপিং টেস্ট সম্পন্ন না করেই স্টেডিয়াম ত্যাগ করেন। গত জানুয়ারিতে মরক্কোর বিপক্ষে নাটকীয় সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জিতেছিল সেনেগাল। তবে ম্যাচের শেষদিকে পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে দলটির খেলোয়াড়রা […]

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট না দেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন) ফাইনাল নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই সেনেগালের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। এবার অভিযোগ, ফাইনাল শেষে দলটির খেলোয়াড়রা বাধ্যতামূলক ডোপিং টেস্ট সম্পন্ন না করেই স্টেডিয়াম ত্যাগ করেন।

গত জানুয়ারিতে মরক্কোর বিপক্ষে নাটকীয় সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জিতেছিল সেনেগাল। তবে ম্যাচের শেষদিকে পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে দলটির খেলোয়াড়রা সাময়িকভাবে মাঠ ছেড়ে গেলে পুরো ম্যাচটি বড় বিতর্কে জড়িয়ে পড়ে। পরে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (CAF) আপিল বোর্ড সেই ঘটনাকে ম্যাচ বর্জন হিসেবে ধরে সেনেগালের শিরোপা বাতিল করে ৩-০ ব্যবধানে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে। সিদ্ধান্তটির বিরুদ্ধে ইতোমধ্যে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (CAS) আপিল করেছে সেনেগাল।

নতুন বিতর্কের সূত্রপাত মরক্কোর সাংবাদিক ইউসেফ আল-তামসামানি-র একটি ভিডিও বার্তা থেকে। সেখানে তিনি দাবি করেন, পুরস্কার বিতরণী শেষ হওয়ার মাত্র ৩৫ মিনিটের মধ্যেই সেনেগাল দল রাবাতের প্রিন্স মৌলাই আব্দেল্লাহ স্টেডিয়াম ত্যাগ করে, যা ডোপিং পরীক্ষা শেষ করার জন্য যথেষ্ট সময় নয়।

তিনি আরও প্রশ্ন তোলেন, ম্যাচ-পরবর্তী বাধ্যতামূলক পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল। তবে এ বিষয়ে এখনো CAF বা ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (WADA)-র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ফুটবলে নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচ শেষে দুই দলের অন্তত দুইজন খেলোয়াড়কে নমুনা দিতে হয়। সাধারণত লটারির মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হয় এবং পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্দিষ্ট পর্যবেক্ষণে রাখা হয়।

এই নিয়মের মধ্যে থেকেও সেনেগালের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় পুরো টুর্নামেন্টের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, CAF বা অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে নেয় কি না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ