সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:৫৭ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২৬

ভোরে ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোর প্রায় ৫টার দিকে ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এ এন এম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে শিরীন শারমিন চৌধুরী […]

ভোরে ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোর প্রায় ৫টার দিকে ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এ এন এম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে শিরীন শারমিন চৌধুরী ডিবি কার্যালয়ে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিবি। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বলেন, তাকে তার আত্মীয় আরিফ মাহমুদ মাসুদের বাসা থেকে আটক করা হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার তিনি স্পিকার নির্বাচিত হন। এরপর টানা এক দশকের বেশি সময় এই পদে দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি প্রকাশ্যে আর দেখা দেননি বলে জানা যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলেও বিভিন্ন সূত্রে আলোচনা ছিল।

উল্লেখ্য, ২০১৩ সালের পর ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের পর গঠিত সংসদেও তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ