সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে আইন মন্ত্রণালয়। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়ে পৃথকভাবে শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ […]
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে আইন মন্ত্রণালয়। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়ে পৃথকভাবে শোকজ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন এবং ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, যা প্রযোজ্য নির্দেশনার পরিপন্থী। বিশেষ করে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জারি করা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে। পাশাপাশি, এসব আচরণ সরকারি চাকরির শৃঙ্খলার পরিপন্থী বলেও বিবেচিত হয়েছে।
বিধিমালার সংশ্লিষ্ট ধারার আলোকে অভিযুক্ত বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।