সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:২০ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য না নেওয়ার অভিযোগ

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় নিজের সাক্ষ্য এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি—এ অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী শাহরিয়ার সোহাগ (সোহাগ আলী)। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শুরু থেকে আবু সাঈদ নিহত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি তার […]

আবু সাঈদ হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য না নেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় নিজের সাক্ষ্য এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি—এ অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী শাহরিয়ার সোহাগ (সোহাগ আলী)।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শুরু থেকে আবু সাঈদ নিহত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি তার ঘনিষ্ঠ সহচর হিসেবে পাশে ছিলেন। সেই সূত্রে শুরু থেকেই তদন্ত প্রক্রিয়ায় তথ্য ও মৌখিক জবানবন্দি দিয়ে সহযোগিতা করলেও এখনো তার আনুষ্ঠানিক সাক্ষ্য নেওয়া হয়নি।

সোহাগ জানান, ২০২৪ সালের ১৭ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি শুরুতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করলেও পরে ২০২৫ সালের এপ্রিলের শুরুতে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে তদন্তের বিভিন্ন ধাপে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয় এবং তিনি প্রয়োজনীয় তথ্যও দেন। ২০২৫ সালের ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ সাক্ষ্য দিতে গেলে সাক্ষীদের রেকর্ড বইয়ে নিজের নামে একটি খসড়া জবানবন্দি দেখতে পান। কিন্তু সেটি তার প্রকৃত বক্তব্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি তাৎক্ষণিক আপত্তি জানান।

তিনি দাবি করেন, আপত্তির পর তার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া স্থগিত করা হয় এবং পরে আবার ডাকা হবে বলা হলেও এখন পর্যন্ত আর কোনো নোটিশ পাননি।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, তিনি এখনো সাক্ষ্য দিতে প্রস্তুত আছেন এবং যথাযথ সুযোগ দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দেবেন। তার আশঙ্কা, প্রত্যক্ষদর্শী হিসেবে তালিকায় নাম থাকা সত্ত্বেও সাক্ষ্য গ্রহণ না করা হলে মামলার বিচারপ্রক্রিয়া প্রশ্নের মুখে পড়তে পারে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ