সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৭:১০ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট অঞ্চলে আলবানির কাছাকাছি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই বাংলাদেশি বলে জানা গেছে। কলম্বিয়া কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ক্ল্যাভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন। গত ৬ এপ্রিল স্থানীয় […]

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট অঞ্চলে আলবানির কাছাকাছি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই বাংলাদেশি বলে জানা গেছে।

কলম্বিয়া কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ক্ল্যাভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।

গত ৬ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে ভ্যান উইক লেনের কাছে স্টেট রুট ৯ এইচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরিফ কার্যালয় জানায়, ২৯ বছর বয়সী নাজমুল রুবেল একটি টয়োটা প্রিয়াস গাড়ি উত্তরমুখী চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কারণে মাঝের বিভাজনরেখা অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

প্রিয়াস গাড়িটিতে থাকা আরও চারজন যাত্রীর মধ্যে ৬০ বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং ২৫ বছর বয়সী ফাহিম হালিমও ঘটনাস্থলেই মারা যান।

আহত ৩৩ বছর বয়সী ফাতিমা আক্তারকে দ্রুত আলবানি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তিনি গুরুতর আহত হলেও বর্তমানে স্থিতিশীল আছেন। এছাড়া এক বছর বয়সী এক শিশুকন্যাকে লাইফ সাপোর্টে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, টয়োটা ক্রাউন গাড়ির ২৪ বছর বয়সী চালক লুক পালভেনিয়ান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে গাড়িটিতে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

শেরিফ কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ