সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১২ অপরাহ্ন, ৮ এপ্রিল ২০২৬

‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’—বিচারকদের শোকজ নিয়ে হাসনাতের সমালোচনা

দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপকে বিচারকদের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে বলেন, […]

‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’—বিচারকদের শোকজ নিয়ে হাসনাতের সমালোচনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপকে বিচারকদের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে বলেন, বিচারকদের একটি অভ্যন্তরীণ প্ল্যাটফর্মে দেওয়া মতামতের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন তোলেন—যদি বিচারকদের নিজেদের মধ্যকার আলোচনা করার জায়গাটিও নিরাপদ না থাকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা কোথায় দাঁড়ায়?

তিনি আরও দাবি করেন, বিচারকদের বক্তব্যের স্ক্রিনশট নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা মূলত ভয় প্রদর্শনের কৌশল। তার ভাষায়, এই পদক্ষেপের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে—‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’।

পোস্টে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর বিচারকদের মধ্যে কিছুটা মতপ্রকাশের পরিবেশ তৈরি হয়েছিল বলে মনে হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সেই পরিবেশকে আবারও ভয়ের দিকে ঠেলে দিচ্ছে।

বিচার বিভাগের ওপর এ ধরনের চাপ সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং পুরো বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তিনি বলেন, বিচারকদের কণ্ঠ সীমাবদ্ধ করা হলে শেষ পর্যন্ত তার প্রভাব পুরো দেশের ওপর পড়বে। এ কারণে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১ এপ্রিল বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে দেশের অধস্তন আদালতের ২৮ জন বিচারককে শোকজ নোটিশ দেয় আইন মন্ত্রণালয়। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ