সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৪৭ অপরাহ্ন, ৮ এপ্রিল ২০২৬

আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে অভিযোগ

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল-এর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অভিযোগটি গ্রহণ করেছে সংস্থাটি। অভিযোগে বলা হয়েছে, তার দায়িত্বকালীন সময়ের ব্যক্তিগত সহকারী (পিএস) শামসুদ্দিন মাসুম-এর বিরুদ্ধেও দুর্নীতির সংশ্লিষ্টতা রয়েছে। বর্তমানে তিনি জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগপত্রে উল্লেখ করা […]

আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল-এর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অভিযোগটি গ্রহণ করেছে সংস্থাটি।

অভিযোগে বলা হয়েছে, তার দায়িত্বকালীন সময়ের ব্যক্তিগত সহকারী (পিএস) শামসুদ্দিন মাসুম-এর বিরুদ্ধেও দুর্নীতির সংশ্লিষ্টতা রয়েছে। বর্তমানে তিনি জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে বড় অঙ্কের ঘুষ লেনদেন হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে, মাত্র আট মাসে এ খাতে শত কোটি টাকার অনিয়ম হয়েছে।

আরও বলা হয়, ওই সময়ে বদলির ক্ষেত্রে কোনো নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়নি। বরং অর্থের বিনিময়ে বদলি কার্যক্রম পরিচালিত হয়েছে। এমনকি নির্ধারিত টাকা পরিশোধ না করলে বদলির আদেশ স্থগিত রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে দাবি করা হয়, এসব আর্থিক লেনদেন পিএসের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্টরা প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।

শুধু বদলি বাণিজ্যই নয়, প্রভাব খাটিয়ে বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপের মাধ্যমেও দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগকারী এসব বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ