সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৫ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন আগ্রহী প্রার্থী। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর তত্ত্বাবধানে মনোনয়ন ফরম […]

সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন আগ্রহী প্রার্থী।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর তত্ত্বাবধানে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে ফরম জমা দিতে হবে। ফরম জমার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল প্রকাশ করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ