সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১৮ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

রাজধানীতে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বর্ণিল এই আয়োজনে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা […]

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীতে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বর্ণিল এই আয়োজনে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীদের হাতে ছিল পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ বাংলার গ্রামীণ জীবনের পরিচিত নানা উপকরণ। এসব দেশীয় উপাদান শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে এবং উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

পুরো শোভাযাত্রা জুড়ে শিল্পীরা দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশন করেন। সুর ও লোকসংস্কৃতির আবহে জাতীয় প্রেসক্লাব থেকে রমনা পার্ক পর্যন্ত পথজুড়ে ছড়িয়ে পড়ে বৈশাখী উৎসবের আমেজ।

শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। তারা মত দেন, বিদেশি ও পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুসরণের পরিবর্তে বাঙালির নিজস্ব চেতনা, কৃষ্টি ও হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, জাতিসত্তার সাংস্কৃতিক ভিত্তিকে শক্তিশালী করতে লোকজ ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও দেশীয় মূল্যবোধের চর্চা বাড়ানো জরুরি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ