সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩২ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

জামায়াতের জেলা আমির সম্মেলন শুক্রবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ‘জেলা আমির সম্মেলন’ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় সম্মেলনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, সারা দেশের জেলা আমিরদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপন্থা এবং চলমান আন্দোলন-সংগ্রামের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। […]

জামায়াতের জেলা আমির সম্মেলন শুক্রবার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ‘জেলা আমির সম্মেলন’ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় সম্মেলনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, সারা দেশের জেলা আমিরদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপন্থা এবং চলমান আন্দোলন-সংগ্রামের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে কেন্দ্র থেকে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, দলীয় সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী দিনের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার গণমাধ্যমকে সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের নেতারা বলছেন, এই সম্মেলনের মাধ্যমে জেলা পর্যায়ের নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নীতিনির্ধারকদের সমন্বয় আরও জোরদার হবে এবং সামনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে নতুন গতি আসবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ