সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৩:০৪ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

জিলকদ মাসের চাঁদ দেখতে শনিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার বিষয়টি নির্ধারণে আগামীকাল শনিবার সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা […]

জিলকদ মাসের চাঁদ দেখতে শনিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার বিষয়টি নির্ধারণে আগামীকাল শনিবার সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন নম্বরে জানাতে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য যেসব নম্বর দেওয়া হয়েছে:
০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭।

এই নম্বরগুলোতে যোগাযোগ করে দ্রুত তথ্য জানালে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ