ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। শনিবার দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে। এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের […]
ছবি: সংগৃহীত
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে।
শনিবার দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।
এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
দূতাবাস আরও বলেছে, স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে এবং শিক্ষাক্রমে সক্রিয় থাকতে হবে। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।