সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪০ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ওই কথোপকথন ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক—কোনো রাজনৈতিক আলোচনা সেখানে হয়নি। রোববার (১৯ এপ্রিল) এক টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য জানান। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর […]

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ওই কথোপকথন ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক—কোনো রাজনৈতিক আলোচনা সেখানে হয়নি।

রোববার (১৯ এপ্রিল) এক টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য জানান। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর একসময় শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, তবে সেটি সীমাবদ্ধ ছিল কেবল কুশল বিনিময়ের মধ্যে।

তিনি বলেন, “আমাদের মধ্যে শুধু খোঁজখবর নেওয়ার মতো কথাবার্তা হয়েছে—উনি কেমন আছেন, সুস্থ আছেন কি না—এই ধরনের বিষয় নিয়েই আলোচনা হয়েছে।”

শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন কি না—এ ধরনের কোনো প্রসঙ্গ ওই আলোচনায় ওঠেনি বলেও জানান জাপা চেয়ারম্যান।

জিএম কাদের আরও বলেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। তাই রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়নি।”

সব মিলিয়ে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই যোগাযোগকে তিনি কেবলই ব্যক্তিগত সৌজন্য বিনিময় হিসেবে উল্লেখ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ