সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:০৬ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে দ্রুত বিচার

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে সাধারণ মানুষের অনুমতি ছাড়াই ভিডিও ধারণ ও প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। নতুন সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী, এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এই আইনের আওতায় দায়ের হওয়া […]

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে দ্রুত বিচার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে সাধারণ মানুষের অনুমতি ছাড়াই ভিডিও ধারণ ও প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। নতুন সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী, এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এই আইনের আওতায় দায়ের হওয়া অভিযোগের তদন্ত সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে।
সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে কনটেন্ট তৈরির নামে মানুষের অজান্তে ভিডিও ধারণ করে তা আপত্তিকরভাবে প্রচার করা হচ্ছে। এমনকি এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল বা অর্থ আদায়ের ঘটনাও ঘটছে, যা বন্ধে আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হবে।
আইন অনুযায়ী, কাউকে উদ্দেশ্য করে ডিজিটাল মাধ্যমে ব্ল্যাকমেইল, হয়রানি বা ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে ভুক্তভোগী নারী বা অপ্রাপ্তবয়স্ক হলে শাস্তি বেড়ে ৫ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা হতে পারে। এছাড়া ভিডিও দেখিয়ে অর্থ আদায় করলে সেটিকে সাইবার প্রতারণা হিসেবে গণ্য করে আরও কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ক্ষতিকর বা আপত্তিকর কনটেন্ট দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালাতে পারবে। পাশাপাশি অপরাধ শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেও সাইবার অপরাধ দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ