সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:০১ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬

বিএনপির রাজনীতি পেশিশক্তির ওপর দাঁড়িয়ে আছে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির রাজনীতি পেশিশক্তির ওপর দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সারজিস আলম লেখেন, ছাত্রদলের রাজনীতিতে যে ধারা দীর্ঘদিন ধরে দেখা গেছে, তারা এখন সেই পুরনো পথই অনুসরণ করছে। তার ভাষায়, জন্মের পর থেকে অভ্যুত্থানের […]

বিএনপির রাজনীতি পেশিশক্তির ওপর দাঁড়িয়ে আছে: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির রাজনীতি পেশিশক্তির ওপর দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ছাত্রদলের রাজনীতিতে যে ধারা দীর্ঘদিন ধরে দেখা গেছে, তারা এখন সেই পুরনো পথই অনুসরণ করছে। তার ভাষায়, জন্মের পর থেকে অভ্যুত্থানের আগ পর্যন্ত ছাত্রদল যে রাজনীতি করে এসেছে, বর্তমানে তারা আবার সেই কাঠামোর দিকেই ফিরে যাচ্ছে। তিনি দাবি করেন, বিএনপির ভাতৃ সংগঠন থেকে শুরু করে মূল দল পর্যন্ত সবকিছুই ক্ষমতার অপব্যবহার ও পেশিশক্তি প্রদর্শনের রাজনীতির ওপর গড়ে উঠেছে।

তিনি আরও লেখেন, অভ্যুত্থানের পর কিছুদিন তাদের আচরণে লাগাম দেখা গেলেও এখন তারা আবার হীনমন্যতায় ভুগছে। তার দাবি, বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের গ্লানি থেকে বের হতে না পেরেই তারা আবার আগের কৌশলে ফিরেছে।

সারজিস আলম অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের শক্তি এবং রাষ্ট্রীয় প্রশাসনের সহায়তার ছায়ায় ছাত্রদল ভাড়াটে ও নির্বোধ বাহিনী দিয়ে ডাকসুর দুই নেতা এবি জুবায়ের ও মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলা চালিয়েছে। একই সঙ্গে সাদিক কায়েমকে ঘিরে নানা স্লোগান দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, এসবই নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভের বহিঃপ্রকাশ।

তিনি দাবি করেন, ছাত্রদল এখন এক ধরনের মানসিক সংকটে আছে। জাতীয় পর্যায়ে বিএনপি ক্ষমতায় থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারার কারণেই তারা ক্যাম্পাসে পুরনো দমনমূলক কৌশল ফিরিয়ে আনছে। তার ভাষায়, ভাড়াটে লোক এনে সংখ্যা বাড়ানো গেলেও তাতে প্রকৃত সমর্থন বা মানসিক শান্তি পাওয়া যায় না।

সারজিস আরও বলেন, ভবিষ্যতে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ ধরে রাখতে ছাত্রদল গেস্টরুম ও গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। তার দাবি, শিক্ষার্থীরা যদি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাজনীতির বাইরে থেকেই পায়, তাহলে ছাত্রদলের মতো সংগঠনের প্রতি আগ্রহ কমে যাবে।

শেষে তিনি মন্তব্য করেন, দেশের রাজনৈতিক বাস্তবতা অনেক বদলে গেছে। শ্রমিক, করপোরেট কর্মী, শিক্ষার্থী ও অভিভাবক—সব জায়গায় মানুষের মানসিকতার পরিবর্তন এসেছে। তার মতে, চাঁদাবাজি ও ভয়ভীতির রাজনীতি দিয়ে ভবিষ্যতে টিকে থাকা সম্ভব নয়। বিএনপিকে ঠিক করতে হবে তারা পুরনো পথে থাকবে, নাকি নতুন বাস্তবতা মেনে বদলাবে। না হলে পতন অনিবার্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ