বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমান-কে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।শনিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন।তদন্ত সংস্থা পিবিআই সূত্র জানায়, তিন দিনের রিমান্ড শেষে হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে […]
ছবি: সংগৃহীত
বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমান-কে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন।
তদন্ত সংস্থা পিবিআই সূত্র জানায়, তিন দিনের রিমান্ড শেষে হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে পাওয়া তথ্যগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না। একই সঙ্গে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এর আগে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ প্রায় ১০ বছর পর এই মামলায় প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন রয়েছে। একাধিক সংস্থা ও তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও এতদিনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।