হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তিনি এই ঘটনাকে রাজনৈতিক সহিংসতা বলে অভিহিত করেছেন। গুলিবর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি লেখেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, প্রেসিডেন্ট এবং নৈশভোজে উপস্থিত অতিথিরা নিরাপদে আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র […]
হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তিনি এই ঘটনাকে রাজনৈতিক সহিংসতা বলে অভিহিত করেছেন।
গুলিবর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি লেখেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, প্রেসিডেন্ট এবং নৈশভোজে উপস্থিত অতিথিরা নিরাপদে আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন।
নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে মামদানি অতীতে একাধিকবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।