সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:০৮ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬

সবাই আমাকে ভালোবাসে বলেই আমাকে নিয়ে কচলায়: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “সবাই আমাকে খুব ভালোবাসে, সেইজন্য আমাকে নিয়ে কচলায় সবাই।” মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বক্তব্য দিতে গিয়ে আন্দালিভ […]

সবাই আমাকে ভালোবাসে বলেই আমাকে নিয়ে কচলায়: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের অধিবেশনে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “সবাই আমাকে খুব ভালোবাসে, সেইজন্য আমাকে নিয়ে কচলায় সবাই।”

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বক্তব্য দিতে গিয়ে আন্দালিভ রহমান পার্থ অভিযোগ করেন, জামায়াত আমির নাকি জিয়া পরিবারকে “নিশ্চিহ্ন করতে” চেয়েছেন। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান অভিযোগটি সরাসরি অস্বীকার করেন।

তিনি বলেন, “আমি এই ধরনের রেকলেস কথা কারও নামেই বলি না।”

বিরোধীদলীয় নেতা আরও বলেন, “পার্থ সাহেব ভালো ডিবেট করতেন। তিনি কিছু সঠিক চালান দিয়েছেন আবার কিছু বেঠিক চালান দিয়েছেন। উনি ফাইলটা শুরু করেছেন আমার নামে। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি— কোথায়, কখন, কীভাবে আমি এটা বলেছি তা পরিষ্কার করতে হবে।”

তিনি দাবি করেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং অন্য কারও মন্তব্য তার নামে চালিয়ে দেওয়া ঠিক নয়।

ডা. শফিকুর রহমান বলেন, “এই ধরনের রেকলেস কথা আমি কারও নামেই বলি না। এমনকি শেখ হাসিনার পরিবারের নামেও আমি বলি না। যে দোষ করবে, তার সঙ্গেই বিষয়টা যাবে। অন্য কেউ বললে সেটা আমার নামে চালান হবে না।”

এ সময় তিনি আন্দালিভ রহমান পার্থকে উদ্দেশ করে আরও বলেন, বক্তব্যের সৌন্দর্য বাড়াতে গিয়ে এ ধরনের অভিযোগ করা থেকে বিরত থাকা উচিত।

সংসদে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্য ঘিরে সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক পরিবারের ভূমিকা নিয়ে আলোচনায় একাধিকবার তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ