ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে জামায়াতের মেয়র প্রার্থী করা হচ্ছে—এমন খবরকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি স্পষ্ট করেছে, দায়িত্বে থাকা অবস্থায় শিবিরের কোনো নেতা অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন না। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর জরুরি ঘোষণায় বিষয়টি পরিষ্কার করে শিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস […]
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে জামায়াতের মেয়র প্রার্থী করা হচ্ছে—এমন খবরকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি স্পষ্ট করেছে, দায়িত্বে থাকা অবস্থায় শিবিরের কোনো নেতা অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন না।
শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর জরুরি ঘোষণায় বিষয়টি পরিষ্কার করে শিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শিবিরের কেন্দ্রীয় বা অন্য কোনো স্তরের দায়িত্বশীলকে অন্য রাজনৈতিক দল থেকে প্রার্থী ঘোষণা করার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী ছাত্রশিবিরে দায়িত্ব পালনরত কেউ কোনো নির্বাচনে অংশ নিতে বা অন্য দলের হয়ে প্রার্থী হতে পারেন না। কেউ সংগঠনের দায়িত্ব শেষ করে পরে ব্যক্তিগত সিদ্ধান্তে অন্য দলে যোগ দিলে বা নির্বাচন করলে তা আলাদা বিষয়।
শিবিরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে প্রকাশিত এমন সংবাদের কারণে যেন কেউ বিভ্রান্ত না হন।