সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:১৮ অপরাহ্ন, ৪ মে ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলটির নেতারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে এনসিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হবে।যোগদানকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংগঠনের সভাপতি সালমান হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত […]

এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলটির নেতারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে এনসিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হবে।
যোগদানকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংগঠনের সভাপতি সালমান হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি জানান, দীর্ঘদিন ছোট পরিসরে আন্দোলন চালিয়ে গেলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর প্ল্যাটফর্মে যুক্ত হয়ে লক্ষ্য বাস্তবায়নের জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনের আরেক নেতা বলেন, যে পরিবর্তনের প্রত্যাশায় তারা আন্দোলনে নেমেছিলেন, তা বাস্তবায়নে সরকারের অনীহা স্পষ্ট। সেই লক্ষ্য পূরণে বড় রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত হওয়াই এখন প্রয়োজন।
এনসিপির পক্ষ থেকে এই যোগদানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। দলটির মুখপাত্র বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেশের স্বার্থে রাজনীতিতে যুক্ত হতে এনসিপিকে বেছে নিচ্ছে, যা তাদের সাংগঠনিক শক্তি আরও বাড়াবে।
এই যোগদানের মাধ্যমে এনসিপির রাজনৈতিক শক্তি ও প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ