সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
১২:৫৬ অপরাহ্ন, ৬ মে ২০২৬

শাপলা চত্বরে হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। একইসঙ্গে তিনি আদালতের কাছে জামিনের আবেদনও করেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত […]

শাপলা চত্বরে হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। একইসঙ্গে তিনি আদালতের কাছে জামিনের আবেদনও করেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, শাপলা চত্বরের ওই ঘটনার পর গত বছরের ৫ মে আবদুল জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল জলিল মণ্ডল আইনশৃঙ্খলা বাহিনীতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। এছাড়া শাপলা চত্বরের ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মামলার পরবর্তী কার্যক্রম ও তার রাজসাক্ষী হওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ