সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৩২ অপরাহ্ন, ৭ মে ২০২৬

দুই মাস পর মুক্তি পেলেন ৭ মার্চের ভাষণ বাজানো সেই ইমি

রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনায় গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি প্রায় দুই মাস পর কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইমিকে কারামুক্ত করা হয়। […]

দুই মাস পর মুক্তি পেলেন ৭ মার্চের ভাষণ বাজানো সেই ইমি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনায় গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি প্রায় দুই মাস পর কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে তিনি মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইমিকে কারামুক্ত করা হয়।

ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল। গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর আগে তার জামিন আবেদন একবার খারিজ হয়েছিল।

তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি। পাশে থাকা সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

ঘটনার শুরু চলতি বছরের ৭ মার্চ রাতে। সেদিন রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের কর্মসূচি দেন ইমিসহ কয়েকজন।

রিকশায় মাইক লাগিয়ে ভাষণ বাজানোর সময় এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ কয়েকজন শিক্ষার্থী সেখানে বাধা দেন।

পরবর্তীতে শেখ তাসনিম আফরোজ ও আবদুল্লাহ আল মামুনকে রিকশাসহ থানার ভেতরে নেওয়া হয়। সে সময় থানার ভেতরে আবদুল্লাহ আল মামুনকে মারধরের অভিযোগও ওঠে।

পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আসিফ আহমেদ সৈকতসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে ইমিকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

পরে আইনজীবী নোমান হোসাইন গণমাধ্যমকে বলেন, “৭ মার্চের ভাষণ কোনো দলীয় স্লোগান নয় এবং এটি নিষিদ্ধও নয়। ইমির বিরুদ্ধে আনা অভিযোগের তেমন ভিত্তি নেই। তিনি একজন নারী এবং দীর্ঘ ৫৩ দিন ধরে কারাগারে ছিলেন—এসব বিষয় বিবেচনায় নিয়ে জামিন আবেদন করা হয়েছিল।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ