সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ নজরুল লেখেন, ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে খাদেমুল […]
ছবি: সংগৃহীত
সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। তাঁর দাবি, নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড আরও বেড়েছে।
তিনি এসব হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি আগেও এ বিষয়ে লিখেছেন ও কথা বলেছেন। সরকারে থাকার সময়ও তাঁরা এসব ঘটনার কঠোর প্রতিবাদ করতেন, কৈফিয়ত চাইতেন এবং সীমান্তে কঠোর অবস্থান নিতেন।
আসিফ নজরুল আরও লেখেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কাউকে গ্রেপ্তার করা যেতে পারে। প্রয়োজনে ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখিয়েও থামানো সম্ভব। কিন্তু বাস্তবে গ্রেপ্তারের খবর শোনা যায় না, ফাঁকা গুলির ঘটনাও দেখা যায় না, এমনকি আহত হওয়ার ঘটনাও খুব কমই আসে। তাঁর ভাষায়, শোনা যায় শুধু সরাসরি গুলি করে বাংলাদেশিদের হত্যা করার খবর, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বিএনপি সরকারকে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সীমান্তে লাশের ওপর দাঁড়িয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে না।