সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:১৬ অপরাহ্ন, ১৬ মে ২০২৬

বিসিবি নির্বাচনের তফসিল চূড়ান্ত, ভোট হবে ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তফসিল অনুযায়ী, ৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা […]

বিসিবি নির্বাচনের তফসিল চূড়ান্ত, ভোট হবে ৭ জুন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তফসিল অনুযায়ী, ৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হবে।

আগামী ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১৯ মে সকালে শুনানি শেষে বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে।

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন করা যাবে রাত ১২টা পর্যন্ত।

এ ছাড়া ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল বা ই-ব্যালট প্রেরণ করা যাবে। ৭ জুন দুপুর ১টার মধ্যে পোস্টাল বা ই-ব্যালট জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ