সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না। তাহলে তিনি ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন কী— এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের তদন্ত এবং ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানিকালে আদালত এ প্রশ্ন তোলেন। শুনানির সময় বিচারপতিরা […]
ছবি: সংগৃহীত
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না। তাহলে তিনি ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন কী— এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের তদন্ত এবং ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানিকালে আদালত এ প্রশ্ন তোলেন। শুনানির সময় বিচারপতিরা রিটকারীর আইনজীবীদের উদ্দেশে বলেন, দেশে সাবেক প্রধান উপদেষ্টার ব্যবসাসহ বিভিন্ন সম্পৃক্ততা রয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ১৭ মে হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। রিটে বলা হয়, দীর্ঘ আড়াই দশক ধরে চলমান এ কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট দায়ের করেন। আবেদনে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও জানানো হয়।
শুনানিকালে আদালত রিটের বিভিন্ন দিক নিয়ে পর্যবেক্ষণ দেন এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের মতে, কেবল আশঙ্কার ভিত্তিতে এমন নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা জরুরি।