সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:১৩ অপরাহ্ন, ২৫ মে ২০২৬

নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়ের পূর্বাভাস, ৩২ রাউন্ডেই বিদায় ব্রাজিলের

২০২৬ বিশ্বকাপ নিয়ে নতুন এক ভবিষ্যদ্বাণী ফুটবল মহলে আলোচনার জন্ম দিয়েছে। জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টের তৈরি একটি গাণিতিক মডেল বলছে, এবার বিশ্বকাপ শিরোপা জিততে পারে নেদারল্যান্ডস। এই পূর্বাভাসে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা ফ্রান্সকে শিরোপা জয়ের পথে এগিয়ে রাখা হয়নি। বরং সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে, নকআউট পর্বের শুরুতেই ব্রাজিলের বিদায়। মডেল […]

নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়ের পূর্বাভাস, ৩২ রাউন্ডেই বিদায় ব্রাজিলের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৬ বিশ্বকাপ নিয়ে নতুন এক ভবিষ্যদ্বাণী ফুটবল মহলে আলোচনার জন্ম দিয়েছে। জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টের তৈরি একটি গাণিতিক মডেল বলছে, এবার বিশ্বকাপ শিরোপা জিততে পারে নেদারল্যান্ডস।

এই পূর্বাভাসে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা ফ্রান্সকে শিরোপা জয়ের পথে এগিয়ে রাখা হয়নি। বরং সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে, নকআউট পর্বের শুরুতেই ব্রাজিলের বিদায়। মডেল অনুযায়ী, রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ক্লেমেন্টের এই মডেল আগেও সাড়া ফেলেছিল। ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল সঠিকভাবে অনুমান করেছিল তার পূর্বাভাস। তাই এবারও তার বিশ্লেষণ নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল বেড়েছে।

এবারের হিসাব কেবল মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করেনি। এতে অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, আয় এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধাসহ নানা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লেমেন্টের দাবি, এসব উপাদান মিলিয়ে প্রায় ৫৫ শতাংশ নির্ভুলভাবে বিশ্বকাপের ফল অনুমান করা সম্ভব।

তার পূর্বাভাসে বলা হয়েছে, নেদারল্যান্ডসকে কঠিন গ্রুপপর্ব পার করতে হবে। গ্রুপে তাদের প্রতিপক্ষ থাকবে জাপান, সুইডেন ও তিউনিসিয়া।

মডেল অনুযায়ী, ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পর্তুগাল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে জিতেই ডাচরা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে বলে দাবি করা হয়েছে।

১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নেদারল্যান্ডস। এবার সেই অতৃপ্তি ঘোচানোর সম্ভাবনা দেখাচ্ছে এই নতুন গাণিতিক পূর্বাভাস।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ