সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:১৮ অপরাহ্ন, ৩০ মে ২০২৬

২০২৬ বিশ্বকাপে নতুন কী দেখা যাবে?

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ ম্যাচ পরিচালনা ও খেলার গতি বাড়াতে চারটি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম চালুর কথা জানানো হয়েছে। ১. বাধ্যতামূলক পানিবিরতিএবার প্রতিটি ম্যাচে আবহাওয়া যেমনই হোক, দুই অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের পানিবিরতি থাকবে। এর লক্ষ্য খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বজায় রাখা। ২. ভিডিও সহকারী রেফারির (ভিএআর) ক্ষমতা বৃদ্ধিআগে গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের […]

২০২৬ বিশ্বকাপে নতুন কী দেখা যাবে?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ ম্যাচ পরিচালনা ও খেলার গতি বাড়াতে চারটি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম চালুর কথা জানানো হয়েছে।

১. বাধ্যতামূলক পানিবিরতি
এবার প্রতিটি ম্যাচে আবহাওয়া যেমনই হোক, দুই অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের পানিবিরতি থাকবে। এর লক্ষ্য খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বজায় রাখা।

২. ভিডিও সহকারী রেফারির (ভিএআর) ক্ষমতা বৃদ্ধি
আগে গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের ঘটনা পর্যালোচনা করা হলেও এখন দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ড হওয়া এবং কিছু ক্ষেত্রে কর্নারের সিদ্ধান্তও পর্যালোচনা করা যাবে।

৩. মুখ ঢেকে কথা বললে বা মাঠ ছাড়ার প্রতিবাদে লাল কার্ড
প্রতিপক্ষ বা কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে রাখলে শাস্তির মুখে পড়তে হতে পারে। এছাড়া সিদ্ধান্তের প্রতিবাদে দল মাঠ ছেড়ে গেলে লাল কার্ড এবং ম্যাচ পরিত্যাগের শাস্তিও হতে পারে।

৪. সময় নষ্ট রোধে কাউন্টডাউন ব্যবস্থা
গোলকিক, থ্রো-ইন ও খেলোয়াড় বদলির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকবে। সময়সীমা অতিক্রম করলে বলের দখল প্রতিপক্ষ পেতে পারে বা বদলি খেলোয়াড়কে অপেক্ষা করতে হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ