সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০৭ অপরাহ্ন, ১ জুন ২০২৬

শুধু রামিসা নয়, প্রতিটি মেয়ের পরিবারের হয়ে আমি লড়বো: জামায়াত আমির

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। ডা. শফিকুর রহমান বলেন, “আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন শুধু […]

শুধু রামিসা নয়, প্রতিটি মেয়ের পরিবারের হয়ে আমি লড়বো: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন শুধু রামিসার জন্য নয়, এ দেশের প্রতিটি মেয়ের পরিবারের হয়ে আমি দাঁড়াবো, ইনশাআল্লাহ। এই লড়াই মানবতার লড়াই।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। “আমরা দেখতে চাই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়। যদি তা হয়, দেশের মানুষ খুশি হবে।”

জামায়াত আমিরের মতে, বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে ১৫ কর্মদিবসের মধ্যেই বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। পরে দ্রুত রায় কার্যকরের উদ্যোগ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আত্মস্বীকৃত অপরাধীদের বিচার দীর্ঘায়িত হওয়া মানে অন্যায়ের পক্ষ নেওয়া। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাধীন ও কার্যকর বিচার নিশ্চিত করতে হবে।”

একই সঙ্গে তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের অপরাধীর পক্ষে কেউ যেন আদালতে না দাঁড়ায়। এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়।”

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ