সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:২৯ অপরাহ্ন, ৪ জুন ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলামোটর থেকে শাহবাগ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। […]

বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলামোটর থেকে শাহবাগ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের সাম্প্রতিক বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, সরকার দুই বছরের মধ্যে দাম না বাড়ানোর কথা বললেও এক মাসের ব্যবধানে নতুন করে মূল্য বৃদ্ধি করেছে। তার ভাষায়, এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

বিক্ষোভকারীরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, নতুন মূল্যবৃদ্ধির ফলে নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

সমাবেশ থেকে সরকারকে জনস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। পরে নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় সংক্ষিপ্ত প্রদক্ষিণ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ