সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৩০ অপরাহ্ন, ৯ জুন ২০২৬

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ, ৮৬ রানের ঐতিহাসিক জয়

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা। চার বছর পর জাতীয় দলে ফিরে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে জয়ের নায়ক হন মোসাদ্দেক হোসেন সৈকত। তার অলরাউন্ড নৈপুণ্যে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে […]

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ, ৮৬ রানের ঐতিহাসিক জয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা।

চার বছর পর জাতীয় দলে ফিরে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে জয়ের নায়ক হন মোসাদ্দেক হোসেন সৈকত। তার অলরাউন্ড নৈপুণ্যে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। তবে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস সামাল দেন। তামিম ৫৪ এবং শান্ত ৬৭ রান করে দলের ভিত গড়ে দেন।

মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই পরিস্থিতিতে অসাধারণ দায়িত্বশীল ব্যাটিং করেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। শেষ দিকে তাসকিন আহমেদের ১৬ বলে ২০ রানের কার্যকর ইনিংসে নির্ধারিত ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২৮৪ রান।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মধ্যেই ম্যাথু শর্ট ও মার্নাস ল্যাবুশেনকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এরপর অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নামান পেসার রানা। তিনি ৪১ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। বল হাতে মোসাদ্দেকও ছিলেন সমান কার্যকর। ৩৭ রান দিয়ে তিনি তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

একপ্রান্তে লড়াই চালিয়ে যান ক্যামেরন গ্রিন। তিনি ৫২ রান করলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৯১ রান।

পরে আর খেলা শুরু না হওয়ায় ডিএল মেথডে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়।

২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। দীর্ঘদিন ধরে অজিদের বিপক্ষে জয়ের অপেক্ষায় থাকা টাইগারদের জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষ করে জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্স এবং দলের সম্মিলিত নৈপুণ্য এই জয়কে আরও স্মরণীয় করে তুলেছে। বিশ্বকাপের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া এই জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ