সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৫৯ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির 

জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও দুর্ভোগের চিত্র তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১০ জুন) সংসদে বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। প্রবাসীদের জীবনসংগ্রাম, কষ্ট এবং দেশে ফিরে নানা ধরনের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতিতে তাদের অবদান অসামান্য হলেও অনেক ক্ষেত্রে […]

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির 

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও দুর্ভোগের চিত্র তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১০ জুন) সংসদে বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

প্রবাসীদের জীবনসংগ্রাম, কষ্ট এবং দেশে ফিরে নানা ধরনের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতিতে তাদের অবদান অসামান্য হলেও অনেক ক্ষেত্রে তারা প্রাপ্য সম্মান ও সেবা থেকে বঞ্চিত হন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের জন্য প্রকৃত যোদ্ধার ভূমিকা পালন করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাই রাষ্ট্রের দায়িত্ব তাদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জামায়াত আমিরের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যের প্রশংসা করেন। তিনি বলেন, ডা. শফিকুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক বক্তব্য দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি আজ শুধু বিরোধী দলের নেতা হিসেবে নয়, একজন জাতীয় নেতার মতো বক্তব্য রেখেছেন।”

প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, সরকারও তাদের দেশের অর্থনীতির যোদ্ধা হিসেবেই বিবেচনা করে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় দেশের ছাত্র-জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের সময় অনেক প্রবাসী বিভিন্ন দেশে গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন। তাদের অবদান দেশের মানুষ সবসময় স্মরণ রাখবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: জাতীয় সংসদ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ