সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৩৮ পিএম, ১২ জুন ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতালেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয়

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে দর্শকদের মুগ্ধ করেছেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয়। টরন্টোতে অনুষ্ঠিত কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের প্রাণবন্ত পরিবেশনা ফুটবল উৎসবের আবহকে আরও জমজমাট করে তোলে। তারা পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের আলোচিত গান ‘সির সির (Siir Siir)’। গানটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফরাসি শিল্পী ভেজেড্রিম, বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক সঞ্জয় […]

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতালেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে দর্শকদের মুগ্ধ করেছেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয়। টরন্টোতে অনুষ্ঠিত কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের প্রাণবন্ত পরিবেশনা ফুটবল উৎসবের আবহকে আরও জমজমাট করে তোলে।

তারা পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের আলোচিত গান ‘সির সির (Siir Siir)’। গানটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফরাসি শিল্পী ভেজেড্রিম, বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক সঞ্জয় এবং আন্তর্জাতিক তারকা নোরা ফাতেহির এই যৌথ পরিবেশনা উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

ফিফার ঘোষিত শিল্পীদের তালিকায় নোরা ফাতেহি, সঞ্জয় ও ভেজেড্রিমের পাশাপাশি ছিলেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, এলিয়ানা ও উইলিয়াম প্রিন্স। কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য এবং ফুটবলের বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরতেই এই আয়োজন করা হয়।

বিশেষ করে নোরা ফাতেহির উপস্থিতি দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে। আন্তর্জাতিক মঞ্চে তার পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভেজেড্রিম ফুটবলভক্তদের কাছে পরিচিত নাম। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর তার প্রকাশিত গান ‘রামেনে লা কুপ আ লা মেইজঁ’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ হয়ে তিনি আবারও ফুটবল মঞ্চে আলোচনায় এসেছেন।

এদিন আদিবাসী ঐতিহ্য ও আধুনিক সঙ্গীতের মিশেলে কানাডীয় শিল্পী উইলিয়াম প্রিন্সও মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। উদ্বোধনী অনুষ্ঠানটি ফুটবল, সংস্কৃতি ও সংগীতের এক বর্ণিল মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ