সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:০৬ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬

পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর উদ্যোগ

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রস্তাবসংবলিত সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য নথি […]

পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর উদ্যোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রস্তাবসংবলিত সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য নথি পাঠানোর প্রস্তুতি চলছে। অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তদন্ত সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন সময়ে পরীমনির বাসায় অবস্থান করেছিলেন সাকলায়েন। তার ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড, বার্তা আদান-প্রদান এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা করেন, তাদের সম্পর্ক কেবল পেশাগত যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের ১ আগস্ট সাকলায়েনের সরকারি বাসভবনেও পরীমনি গিয়েছিলেন এবং সেখানে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। বিভিন্ন নজরদারি তথ্যেও তাদের নিয়মিত যোগাযোগের বিষয়টি উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, ঢাকা বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে পরীমনি যে মামলা করেছিলেন, সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। ওই সূত্র ধরেই তাদের মধ্যে পরিচয় ও যোগাযোগের শুরু হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর সাকলায়েনকে গোয়েন্দা শাখা থেকে প্রত্যাহার করা হয় এবং বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণ করে এবং পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সাকলায়েনের আচরণ সরকারি চাকরির শৃঙ্খলা, নৈতিকতা ও ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ