সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:১০ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬

‘আই অ্যাম দ্যা বস’-জি-৭ সম্মেলনে দাবি করেছেন ট্রাম্প

ফ্রান্সের এভিয়ান-লে-ব্যাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক এক অধিবেশনে অংশ নিয়ে তিনি হাস্যরসের ভঙ্গিতে বলেন, “আই অ্যাম দ্য বস”। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইউক্রেন যুদ্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে […]

‘আই অ্যাম দ্যা বস’-জি-৭ সম্মেলনে দাবি করেছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফ্রান্সের এভিয়ান-লে-ব্যাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক এক অধিবেশনে অংশ নিয়ে তিনি হাস্যরসের ভঙ্গিতে বলেন, “আই অ্যাম দ্য বস”।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইউক্রেন যুদ্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন সমন্বয়ের প্রচেষ্টা চলছে।

সম্মেলনের শেষ দিনে জি-৭ নেতারা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেন। এতে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, এ অবস্থান ভবিষ্যৎ শান্তি আলোচনায় ইউক্রেনের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

সম্মেলনে অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের সামনে দাবি করেন, ইউক্রেনের সামরিক অভিযান ইতিবাচক ফল দিচ্ছে এবং রাশিয়া আর একতরফাভাবে শান্তি চুক্তির শর্ত নির্ধারণের অবস্থানে নেই।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানে বাস্তব পরিবর্তন দেখা গেছে। তিনি সম্মেলনকে সফল আখ্যা দিয়ে বলেন, গত বছরের তুলনায় এবার নেতারা একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনিও জানান, ইউক্রেন প্রশ্নে ট্রাম্পের সঙ্গে সমন্বিত অবস্থান গড়ে তোলা সম্ভব হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ওয়াশিংটনের সাম্প্রতিক অবস্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অন্তর্বর্তী শান্তি সমঝোতাকে স্বাগত জানিয়েছেন জি-৭ নেতারা। তারা প্রয়োজনে চুক্তি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা এখনও চূড়ান্ত নয়। তিনি সতর্ক করে বলেন, চুক্তির শর্ত মানা না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।

তার ভাষায়, “যদি আমি এটা পছন্দ না করি, যদি তারা ঠিকমতো আচরণ না করে, তাহলে আমরা আবারও বোমা হামলা শুরু করব।”

সম্মেলনে বৈশ্বিক গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহে চীনের ওপর নির্ভরতা কমানোর বিষয়েও আলোচনা হয়। সদস্য দেশগুলো প্রতিরক্ষা, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহৃত কৌশলগত খনিজের বিকল্প উৎস গড়ে তুলতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়।

এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ খনিজের মজুত গঠন, সরবরাহ ব্যবস্থা সমন্বয় এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ভূমিকা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমা দেশগুলোর মতে, এই খাতে চীনের আধিপত্য দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের উপস্থিতিতে এআই-নির্ভর প্রযুক্তির দায়বদ্ধতা, তথ্যের সত্যতা যাচাই এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে মতবিনিময় করেন বিশ্বনেতারা। আলোচনায় অংশ নেন প্রযুক্তি উদ্যোক্তা স্যাম অল্টম্যান ও দারিও আমোদেইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ