ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য অধ্যায়ের জন্ম দিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়েন মেসি। ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও প্রথমার্ধে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে দেন তিনি। […]
ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য অধ্যায়ের জন্ম দিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়েন মেসি। ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও প্রথমার্ধে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে দেন তিনি। পরে যোগ করা সময়ে আরও একটি গোল করে নিজের মোট বিশ্বকাপ গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন।
এর আগে বিশ্বকাপে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ক্লোসা। চলতি আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সেই রেকর্ডে ভাগ বসান মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে অবশেষে একক মালিকানা প্রতিষ্ঠা করেন তিনি।
৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা বিশ্বকাপের ছয়টি আসরে খেলছেন। দুই দশকেরও বেশি সময়জুড়ে বিশ্বমঞ্চে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজের নামকে আরও উঁচুতে নিয়ে গেলেন।
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বও নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।