সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৫৮ অপরাহ্ন, ১ জুলাই ২০২৬

জলপাই ও খাকি রঙে ফিরল পুলিশের নতুন ইউনিফর্ম

সাত মাসের ব্যবধানে আবারও পরিবর্তন এলো বাংলাদেশ পুলিশের পোশাকে। বুধবার থেকে নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। নতুন পোশাকে গাঢ় নীল বা হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে যুক্ত হয়েছে ঐতিহ্যবাহী খাকি রঙের ট্রাউজার। নতুন ইউনিফর্মে দায়িত্ব পালনের প্রথম দিনেই রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন […]

জলপাই ও খাকি রঙে ফিরল পুলিশের নতুন ইউনিফর্ম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাত মাসের ব্যবধানে আবারও পরিবর্তন এলো বাংলাদেশ পুলিশের পোশাকে। বুধবার থেকে নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। নতুন পোশাকে গাঢ় নীল বা হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে যুক্ত হয়েছে ঐতিহ্যবাহী খাকি রঙের ট্রাউজার।

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালনের প্রথম দিনেই রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা যায়। অনুষ্ঠানে মহানগর পুলিশের কর্মকর্তারা হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরে অংশ নেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ইউনিফর্ম কার্যকর হয়েছে। তবে এখনও দেশের সব ইউনিটে পোশাক সরবরাহ সম্পন্ন হয়নি। ধাপে ধাপে সব সদস্যের কাছে নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট এবং খাকি ট্রাউজার পরবেন। অন্যদিকে, মহানগর পুলিশের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট।

তবে এই পরিবর্তনের আওতার বাইরে রাখা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং র‍্যাবকে। এসব ইউনিট তাদের বিদ্যমান ইউনিফর্মই ব্যবহার করবে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে বাহিনীর পোশাকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। সে সময় লোহা-ধূসর রঙের শার্ট ও কফি-বাদামি রঙের প্যান্ট চালু করা হয়। তবে মাঠপর্যায়ের সদস্যদের একাংশ এবং বিভিন্ন মহলের সমালোচনার মুখে সেই ইউনিফর্ম পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে প্রায় ২২ বছর পর বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও ফিরে আসে ঐতিহ্যবাহী খাকি রঙ।

নতুন নীতিমালায় শীতকালীন পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। আগে ব্যবহৃত লোহা-ধূসর পোশাকের পরিবর্তে এখন নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহার করা হবে।

নারী পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও সুবিধাজনক করতে নতুন নীতিমালায় কিছু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তারা চাইলে নির্ধারিত রঙের ব্লাউজের সঙ্গে গাঢ় নীল শাড়ি পরতে পারবেন। পাশাপাশি অনুমোদিত গাঢ় নীল রঙের হিজাব বা মাথার আবরণ ব্যবহারের সুযোগও থাকবে।

এ ছাড়া ট্রাফিক বিভাগে কর্মরত নারী সদস্যরা সারা বছর ফুলহাতা পোশাক ব্যবহার করতে পারবেন। গর্ভাবস্থায় বিশেষ অনুমতি সাপেক্ষে তাদের জন্য সাধারণ পোশাকে দায়িত্ব পালনের সুযোগও রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ