ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, এ সফরের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার আবেদন করেছেন। ভিসা অনুমোদনের বিষয়টি বুধবার নিশ্চিত করা হয়েছে […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
দলীয় সূত্র জানিয়েছে, এ সফরের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার আবেদন করেছেন। ভিসা অনুমোদনের বিষয়টি বুধবার নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে বিমানের টিকিট সংগ্রহ ও ভ্রমণ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দলটির প্রতিনিধিত্ব করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সফরসূচি ও আনুষ্ঠানিক কর্মসূচি চূড়ান্ত হলে তা পরবর্তীতে জানানো হবে।
এদিকে একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও ইরান সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক প্রতিনিধিরা খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তেহরানে যাচ্ছেন। এ উপলক্ষে দেশটিতে ব্যাপক রাষ্ট্রীয় আয়োজন গ্রহণ করা হয়েছে।