সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৫৯ অপরাহ্ন, ২ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের জন্য ১,১০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে ১,১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই রাজ্যের জন্য পৃথকভাবে এই আম পাঠানো হয়েছে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান দুটি ভারতে পাঠানো হয়। কলকাতায় […]

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের জন্য ১,১০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে ১,১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই রাজ্যের জন্য পৃথকভাবে এই আম পাঠানো হয়েছে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান দুটি ভারতে পাঠানো হয়। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে এসব আম হস্তান্তর করা হয়েছে।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। অন্যদিকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের আম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে।

বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. আবু তালা জানান, প্রতিবছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের উন্নতমানের আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের আম উপহার হিসেবে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ