সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৩৩ অপরাহ্ন, ৪ জুলাই ২০২৬

৬ জুলাই থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু করছে এনসিপি

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঘোষিত কর্মসূচি দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় একযোগে অনুষ্ঠিত হবে। শনিবার (৪ জুলাই) বিকেলে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির […]

৬ জুলাই থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু করছে এনসিপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঘোষিত কর্মসূচি দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় একযোগে অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, গত বছরও এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছিল। এবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষার দাবিকে সামনে রেখে কর্মসূচি পরিচালনা করা হবে।

সারজিস আলম জানান, দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রার আয়োজন করা হয়েছে। প্রতিটি এলাকায় স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে আলোচনা, গণসংযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের আয়োজন করা হবে।

তিনি বলেন, যেসব উপজেলা ও পৌরসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে, সেসব এলাকাকেই পদযাত্রার জন্য নির্বাচন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, কৃষিতে ব্যবহৃত সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি এবং বাজারে সিন্ডিকেটের প্রভাবসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন দলের নেতাকর্মীরা। এছাড়া আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে একটি কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশের মধ্য দিয়েই এনসিপির নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় কৃষকশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।

সারজিস আলম বলেন, আগামী সোমবার বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে এবং একই দিন রাত ৮টায় সাভার উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচির উদ্বোধন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, দেশব্যাপী এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি এনসিপির রাজনৈতিক কর্মসূচি আরও বিস্তৃত হবে এবং জনগণের সঙ্গে দলের যোগাযোগ আরও জোরদার হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ