সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:০২ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

নিউইয়র্কের ম্যানহাটনে লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত বেড়ে ৩৬, হাসপাতালে ২২

নিউইয়র্ক সিটির ম্যানহাটনের আপার ইস্ট সাইডে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ জনের শরীরে লিজিওনেয়ার্স রোগ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই প্রাদুর্ভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রমণের সুনির্দিষ্ট উৎস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে […]

নিউইয়র্কের ম্যানহাটনে লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত বেড়ে ৩৬, হাসপাতালে ২২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির ম্যানহাটনের আপার ইস্ট সাইডে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ জনের শরীরে লিজিওনেয়ার্স রোগ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই প্রাদুর্ভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রমণের সুনির্দিষ্ট উৎস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ভবনের কুলিং টাওয়ার থেকে ছড়িয়ে পড়া লিজিওনেলা (Legionella) ব্যাকটেরিয়ার কারণেই এই সংক্রমণ ঘটছে। এ কারণে আপার ইস্ট সাইডের বিভিন্ন ভবনের কুলিং টাওয়ার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হচ্ছে। যেসব টাওয়ারে ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলছে, সেগুলো দ্রুত জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের বেশিরভাগই ইয়র্কভিল ও কার্নেগি হিল এলাকার বাসিন্দা, কর্মজীবী অথবা সম্প্রতি ওই এলাকায় অবস্থান করেছিলেন। গত জুনের শেষ সপ্তাহ থেকে এসব এলাকায় যাতায়াত করেছেন এবং বর্তমানে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, পেশিতে ব্যথা বা নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিকিৎসকদের মতে, লিজিওনেয়ার্স রোগ এক ধরনের গুরুতর ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া। সাধারণত দূষিত পানির ক্ষুদ্র কণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে এই সংক্রমণ ঘটে। বড় ভবনের কুলিং টাওয়ার, গরম পানির ব্যবস্থা, ফোয়ারা বা অনুরূপ জলব্যবস্থা থেকে লিজিওনেলা ব্যাকটেরিয়া ছড়াতে পারে।

তবে স্বাস্থ্য বিভাগ স্পষ্ট করেছে, এই রোগ একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না। এছাড়া কলের পানি পান করা, গোসল করা কিংবা বাসা বা অফিসের সাধারণ এয়ার কন্ডিশনার ব্যবহার করাও নিরাপদ।

বিশেষজ্ঞরা বলছেন, ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি, ধূমপায়ী, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগে আক্রান্ত মানুষ এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাদের জন্য এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। সময়মতো অ্যান্টিবায়োটিক চিকিৎসা শুরু করলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন। তবে চিকিৎসা বিলম্বিত হলে এটি প্রাণঘাতী হতে পারে।

এদিকে ম্যানহাটনের স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত সব কুলিং টাওয়ার পরিদর্শন এবং প্রয়োজনে বাধ্যতামূলক জীবাণুমুক্তকরণের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণের উৎস শনাক্ত না হওয়া পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ