সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:১৭ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহ, দেড় শতাব্দীর রেকর্ড ভাঙল একাধিক শহরে

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভেঙে যাচ্ছে। উত্তরাঞ্চলীয় সমভূমি থেকে শুরু করে রকি পর্বতমালা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, এই পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার (এনডব্লিউএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার উটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটি […]

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহ, দেড় শতাব্দীর রেকর্ড ভাঙল একাধিক শহরে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভেঙে যাচ্ছে। উত্তরাঞ্চলীয় সমভূমি থেকে শুরু করে রকি পর্বতমালা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, এই পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার (এনডব্লিউএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার উটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটি এবং মন্টানার বৃহত্তম শহর বিলিংসে সর্বোচ্চ তাপমাত্রা ১০৯ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া সংস্থার তথ্য বলছে, রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার দেড় শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই দুই শহরে এত উচ্চ তাপমাত্রা আগে কখনো দেখা যায়নি। এর আগে সল্ট লেক সিটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০৭ ডিগ্রি ফারেনহাইট (৪২ ডিগ্রি সেলসিয়াস), আর বিলিংসে ছিল ১০৮ ডিগ্রি ফারেনহাইট (৪২ ডিগ্রি সেলসিয়াস)।

তীব্র গরমের পাশাপাশি শুষ্ক আবহাওয়া পশ্চিমাঞ্চলের দাবানল পরিস্থিতিকেও আরও জটিল করে তুলেছে। বিশেষ করে কলোরাডো ও উটাহ অঙ্গরাজ্যে চলমান দাবানল নিয়ন্ত্রণে কাজ করা দমকলকর্মীরা চরম প্রতিকূল পরিবেশের মুখোমুখি হচ্ছেন। অতিরিক্ত তাপমাত্রা ও শুষ্ক বাতাস আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এ কারণে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার, পর্যাপ্ত পানি পান করার এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

এর আগে মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলেও আরেক দফা তাপপ্রবাহ আঘাত হানে। সে সময় নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ কয়েকটি বড় শহরে তাপমাত্রা প্রায় ১০৪ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের আবহাওয়া আরও ঘন ঘন এবং আরও তীব্র হয়ে উঠছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমন বৃদ্ধিকে এর অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।

একই ধরনের পরিস্থিতি দেখা গেছে ইউরোপেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাস পশ্চিম ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ জুন হিসেবে রেকর্ড হয়েছে। ওই তাপপ্রবাহে অঞ্চলজুড়ে অন্তত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ