যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বিডিফোর্ড শহরে সোমবার সকালে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-সংশ্লিষ্ট এক গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেইন অঙ্গরাজ্যের হাউস স্পিকার রায়ান ফেক্টো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ফেক্টো জানান, ঘটনাস্থলে মেইন স্টেট পুলিশ এবং অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রয়োজন হলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বিডিফোর্ড শহরে সোমবার সকালে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-সংশ্লিষ্ট এক গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেইন অঙ্গরাজ্যের হাউস স্পিকার রায়ান ফেক্টো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ফেক্টো জানান, ঘটনাস্থলে মেইন স্টেট পুলিশ এবং অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রয়োজন হলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্তে যুক্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তবে নিহত ব্যক্তির পরিচয়, গুলিবর্ষণের সুনির্দিষ্ট পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কী ধরনের অভিযানে ছিলেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্থানীয় পুলিশও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। একইভাবে আইসিই এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকেও ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি সোমবার সকালে বিডিফোর্ড শহরে ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটির প্রকৃত কারণ বা গুলিবর্ষণের পেছনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আপডেট জানাবে বলে জানানো হয়েছে।