সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৪৫ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

নিউইয়র্কে পুলিশে চাকরির বয়সসীমা বাড়ল, ৪৩ বছর বয়সেও করা যাবে আবেদন

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) যোগ দিতে আগ্রহীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি কাউন্সিলে নতুন একটি আইন পাস হওয়ায় পুলিশে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর থেকে বাড়িয়ে ৪৩ বছর করা হয়েছে। ফলে এখন থেকে আরও বেশি বয়সী যোগ্য প্রার্থীরাও এনওয়াইপিডিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আইনটি অনুমোদিত হয়। […]

নিউইয়র্কে পুলিশে চাকরির বয়সসীমা বাড়ল, ৪৩ বছর বয়সেও করা যাবে আবেদন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) যোগ দিতে আগ্রহীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি কাউন্সিলে নতুন একটি আইন পাস হওয়ায় পুলিশে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর থেকে বাড়িয়ে ৪৩ বছর করা হয়েছে। ফলে এখন থেকে আরও বেশি বয়সী যোগ্য প্রার্থীরাও এনওয়াইপিডিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আইনটি অনুমোদিত হয়। নতুন এই বিধান ২০২৫ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে পাস হওয়া একই ধরনের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর করা হয়েছে।

আইনটির প্রস্তাব উত্থাপন করেন সিটি কাউন্সিল সদস্য আমান্ডা ফারিয়াস। তিনি জানান, আবেদনকারীদের যোগ্যতার মানদণ্ডে কোনো পরিবর্তন আনা হয়নি। বরং দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও পরিণত বয়সের নাগরিকদের পুলিশ বাহিনীতে যোগদানের সুযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন আইনে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের (ভেটেরান) জন্য বিশেষ সুবিধাও রাখা হয়েছে। তারা আবেদনের সময় নিজেদের বর্তমান বয়স থেকে সামরিক বাহিনীতে চাকরির সময়কাল, সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত, বাদ দিয়ে বয়স হিসাব করার সুযোগ পাবেন।

ফারিয়াস বলেন, গত কয়েক বছরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগায় অনেক যোগ্য আবেদনকারী ৩৫ বছর বয়সসীমা অতিক্রম করায় পুলিশে যোগ দিতে পারেননি। বয়সসীমা বাড়ানোর ফলে এই সমস্যা অনেকটাই দূর হবে এবং এনওয়াইপিডি আরও বড় পরিসর থেকে দক্ষ প্রার্থী বাছাই করতে পারবে।

কর্মীসংকট মোকাবিলায় এর আগেও নিয়োগ নীতিতে পরিবর্তন এনেছিল এনওয়াইপিডি। গত বছর আবেদনের ন্যূনতম বয়স ২১ বছর থেকে কমিয়ে ২০ বছর ৬ মাস করা হয়। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার শর্তও শিথিল করে ৬০ কলেজ ক্রেডিটের পরিবর্তে ২৪ ক্রেডিট নির্ধারণ করা হয়।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, একসময় পুলিশ বিভাগ তীব্র জনবল সংকটে ভুগছিল এবং নতুন আবেদনকারী পেতে বিশেষ প্রচারণা চালাতে হয়েছিল। তবে সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের ফলে পুলিশে চাকরির জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কর্তৃপক্ষের আশা, বয়সসীমা বৃদ্ধি এবং নিয়োগ নীতির অন্যান্য পরিবর্তনের মাধ্যমে এনওয়াইপিডি ভবিষ্যতে আরও অভিজ্ঞ, দক্ষ ও বৈচিত্র্যময় জনবল নিয়োগ দিতে সক্ষম হবে, যা নিউইয়র্ক সিটির আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ