সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৩৭ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

পুনর্নির্বাচনের প্রস্তুতি শুরু, ২০২৯ নির্বাচন সামনে রেখে ৩ লাখ ডলারের বেশি তুললেন মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির পরবর্তী মেয়র নির্বাচন এখনও কয়েক বছর দূরে। তবে ২০২৯ সালের পুনর্নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেছেন মেয়র জোহরান মামদানি। সর্বশেষ প্রচারণা অর্থায়নের নথি অনুযায়ী, তিনি এখন পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ডলারের বেশি সংগ্রহ করেছেন, যার ৬১ শতাংশই এসেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাইরে থেকে। নিউইয়র্ক সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডে জমা দেওয়া […]

পুনর্নির্বাচনের প্রস্তুতি শুরু, ২০২৯ নির্বাচন সামনে রেখে ৩ লাখ ডলারের বেশি তুললেন মেয়র মামদানি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির পরবর্তী মেয়র নির্বাচন এখনও কয়েক বছর দূরে। তবে ২০২৯ সালের পুনর্নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেছেন মেয়র জোহরান মামদানি। সর্বশেষ প্রচারণা অর্থায়নের নথি অনুযায়ী, তিনি এখন পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ডলারের বেশি সংগ্রহ করেছেন, যার ৬১ শতাংশই এসেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাইরে থেকে।

নিউইয়র্ক সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডে জমা দেওয়া প্রতিবেদনে দেখা যায়, গত ছয় মাসে প্রায় ৬ হাজার দাতার কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। গত এক মাসে ব্যক্তিপ্রতি অনুদানের গড় ছিল ৫২ ডলার, যা ছোট অঙ্কের অনুদাননির্ভর প্রচারণার চিত্র তুলে ধরে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ অনুদানদাতাদের মধ্যে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাসিন্দারাও রয়েছেন। এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক অনুদান এসেছে নিউইয়র্ক সিটির বাইরের দাতাদের কাছ থেকেও।

মেয়র মামদানির প্রচারণা ব্যবস্থাপক সেলিয়া কাস্তেয়ান সিটি অ্যান্ড স্টেটকে জানান, ২০২৯ সালের নির্বাচনে মামদানি নিউইয়র্ক সিটির পাবলিক ম্যাচিং ফান্ডস কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন না। এই কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত অনুদান নির্দিষ্ট শর্তে সরকারি অর্থের মাধ্যমে সর্বোচ্চ আট গুণ পর্যন্ত বৃদ্ধি করা যায়।

প্রচার শিবিরের দাবি, এই তহবিল সংগ্রহ সাধারণ সমর্থকদের অংশগ্রহণের প্রতিফলন। এক বিবৃতিতে সেলিয়া কাস্তেয়ান বলেন, হাজারো সাধারণ দাতার অবদানই এই প্রচারণার ভিত্তি এবং এটি প্রচলিত রাজনৈতিক অর্থায়নের বাইরে একটি জনভিত্তিক উদ্যোগের প্রতিচ্ছবি।

নথি অনুযায়ী, প্রচারণা তহবিল থেকে কর্মী, পরামর্শক এবং প্রশাসনিক ব্যয়সহ বিভিন্ন খাতে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হয়েছে। যদিও নির্বাচন এখনও প্রায় তিন বছর দূরে, তবুও এত আগে থেকে তহবিল সংগ্রহ শুরু করায় নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ