সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৩৮ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম, না মানলে স্পিকার-ইসিতে চিঠি

দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে তার সংসদ সদস্যপদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল […]

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম, না মানলে স্পিকার-ইসিতে চিঠি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে তার সংসদ সদস্যপদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। এ বিষয়ে আইন অনুযায়ী যেসব পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, দল সেগুলো গ্রহণ করবে।”

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করে জামায়াত। তদন্তে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করে দলটি।

বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে দলীয় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তার সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

নির্বাহী পরিষদের একাধিক সদস্য জানিয়েছেন, গাজী নজরুলকে স্বেচ্ছায় এমপি পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি এখন পর্যন্ত দলকে কোনো সিদ্ধান্ত জানাননি। একই সঙ্গে তিনি পদত্যাগ করবেন কি না, সে বিষয়েও প্রকাশ্যে কোনো অবস্থান নেননি।

জামায়াতের এক সংসদ সদস্য বলেন, সংসদীয় দলের কোনো সদস্যই গাজী নজরুলের পক্ষে অবস্থান নেননি। বরং দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে বহিষ্কারের পক্ষে সবাই মত দিয়েছেন। তার ভাষ্য, যদি গাজী নজরুল আইনি লড়াই চালিয়ে যান, তাহলে কিছু সময় তিনি সংসদ সদস্য হিসেবে বহাল থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে তিনি জামায়াতের সংসদীয় দলে থাকতে পারবেন না এবং দলের অন্য সদস্যদের সঙ্গে সংসদে বসার সুযোগও থাকবে না।

গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছর বয়সী এক তরুণীকে তিনি নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন। ওই তরুণীও জানান, গত ১৭ জুন তাদের বিয়ে হয়েছে। একই দাবি করেন তরুণীর বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রীও।

তবে বিয়ের কাজী বদরুল আলম মো. বাকী বিল্লাহ জানিয়েছেন, বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে ১৯ জুলাই। এ তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। যদিও বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তা নিবন্ধনের সুযোগ রয়েছে।

এই ঘটনার পরই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার এবং তার সংসদ সদস্যপদ বাতিলের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ